Hi

০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্যপাস ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৪ জন দেখেছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের মোট ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। অথচ গত বছর এই সংখ্যা ছিল ৩৪৫টি। অর্থাৎ গত বছরের তুলনায় এবার শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ২০৬টি কমেছে। একই সঙ্গে উদ্বেগজনকভাবে বেড়েছে শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি, যা গত বছর ছিল ২০২টি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৪৫। ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

গত শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পেরেছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী ছিলেন। সারাদেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, এবারের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। সাধারণত ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার সময় নির্ধারিত থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন আনতে হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই বোর্ডের পরীক্ষা ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়।

জনপ্রিয়

ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুর-সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্যপাস ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে

আপডেট : ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬