Hi

১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার নতুন পাঠ্যবই অনুমোদন

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের জন্য চারটি নতুন পাঠ্যবই চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলো আগামী শিক্ষাবর্ষ থেকে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত কমিটির পৃথক দুটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য নির্ধারিত রয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ বিষয়ক দুটি পাঠ্যবই। অন্যদিকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে নতুন দুটি বই অন্তর্ভুক্ত করা হয়েছে।

চতুর্থ শ্রেণির পাঠ্যবই অনুমোদনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এছাড়া প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা সভায় অংশ নেন।

ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই অনুমোদনের সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খানসহ এনসিসিসির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ স্থগিত রাখার নির্দেশ সরকারের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার নতুন পাঠ্যবই অনুমোদন

আপডেট : ০৯:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬