Hi

০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার নতুন মজুরি বোর্ড গঠন, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে আগামী রোববারই বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। শ্রমিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে তিনি অবিলম্বে আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রী জানান, শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতেই সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালিকপক্ষের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারাও শ্রমিকদের এই দাবি মেনে নিয়েছেন। ফলে মজুরি বোর্ড গঠন নিয়ে আর কোনো বিতর্ক বা বিরোধ থাকার অবকাশ নেই। এছাড়া কারখানাগুলোতে শ্রমিকদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে মালিকদের সঙ্গে কার্যকর আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কারখানা ভাঙচুর বা কর্মবিরতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, অস্থিতিশীল পরিস্থিতি পুরো শিল্প খাতের ক্ষতি করছে। কিছু বহিরাগত ব্যক্তি শ্রমিকদের উসকে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে। তবে শিল্প কারখানা অচল থাকলে উৎপাদন ব্যাহত হবে এবং ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে না, যার সরাসরি প্রভাব পড়বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সক্ষমতার ওপর।

শ্রমিকদের সব যৌক্তিক দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন। পোশাক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনীতির চাকা সচল রাখতে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

ইরান যুদ্ধকে পুঁজি করে তেল কোম্পানির মুনাফা লুট: স্যান্ডার্স

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রোববার নতুন মজুরি বোর্ড গঠন, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

আপডেট : ০৬:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬