শনিবার রাতে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। গাড়িটি সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, দুর্ঘটনায় সাবেক এই কর্মকর্তার গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে জব্দ রয়েছে। ঘটনার সময় গাড়িতে সাবেক সিআইডি প্রধানের ছেলে চালক হিসেবে ছিলেন বলে শোনা গেলেও পুলিশ এখনো তা নিশ্চিত করতে পারেনি। এছাড়া দুর্ঘটনার পরপরই চালককে আটক করা...
শনিবার রাতে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। গাড়িটি সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, দুর্ঘটনায় সাবেক এই কর্মকর্তার গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে জব্দ রয়েছে। ঘটনার সময় গাড়িতে সাবেক সিআইডি প্রধানের ছেলে চালক হিসেবে ছিলেন বলে শোনা গেলেও পুলিশ এখনো তা নিশ্চিত করতে পারেনি। এছাড়া দুর্ঘটনার পরপরই চালককে আটক করা সম্ভব হয়নি।