৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন”। এই উপলক্ষ্যে কাতারের জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে এবং দ্রুত নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশজুড়ে আধুনিক ও পরিবেশবান্ধব অবকাঠামো সম্প্রসারণের কাজ জোরদার করেছে কাতার গণপূর্ত কর্তৃপক্ষ (আশগাল)। প্রতি বছরের ন্যায় আজ ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’ (World Cities Day 2026)।
কাতার নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন জানান, দেশের বিভিন্ন আবাসিক এলাকায় নাগরিকদের জন্য নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে পুরোনো ও নতুন সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং সার্বিক জনসেবা প্রসারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তি ব্যবহারের মূল ক্ষেত্রসমূহ
- স্থানীয় কাঁচামালের ব্যবহারআশগালের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে প্রয়োজনীয় সামগ্রীর ৭৫ শতাংশই সরবরাহ করছে দেশটির স্থানীয় শিল্প খাত। এর ফলে আমদানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে।
- পুনর্ব্যবহার ও সৌরশক্তিসড়ক ও অবকাঠামো নির্মাণকাজ থেকে সংগৃহীত পাথর, কংক্রিট ও অ্যাসফল্ট পুনর্ব্যবহার (Recycle) করা হচ্ছে। এ ছাড়া প্রজেক্ট সাইট ও বিভিন্ন নির্দেশক বোর্ডে সৌরশক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
- পানি ব্যবস্থাপনাভারী বৃষ্টিতে জলজট নিরসনে ড্রেনেজ নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশনের কাজের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ভূগর্ভস্থ অতিরিক্ত পানি উত্তোলন করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে পুনরায় কাজে লাগানো হচ্ছে।
- নিরাপদ পদচারণ ও সাইকেলিংনাগরিকদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে আবাসন এলাকাগুলোতে নিরাপদে চলাচলের উপযোগী হাঁটার পথ, সাইকেল ট্র্যাক এবং সবুজ পার্ক নির্মাণ করা হচ্ছে।
আগামী ৫ বছরে ৩৩ হাজার প্লটে মেগা প্রজেক্ট
‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে আগামী পাঁচ বছরে আরও বড় পরিসরে অবকাঠামোগত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মহাপরিকল্পনার অংশ হিসেবে নাগরিকদের জন্য বরাদ্দ করা প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও পরিকাঠামো প্রকল্পের দরপত্র (Tender) আহ্বান করবে আশগাল। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।
কাজের গতি বৃদ্ধি করা এবং নিখুঁত নগর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চলেছে।
রিপোর্টার নাম: 

















