Hi

০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে জমি দখলের অভিযোগ, প্রবাসীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টায় দোকান ঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. সফি উল্যাহ চৌধুরী (৭০) নামের এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নূর নবী (৬০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী দাবি করেছেন, এই হামলায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, নূর নবী ও তার ভাই-বোনেরা ১৩ নম্বর চরপার্বতী মৌজার সিএস ৯৯১ নম্বর খতিয়ানের ১২০৮ নম্বর দাগের ৩৮ দশমিক ৯০ শতাংশ জমির মধ্যে পাঁচ শতাংশের বৈধ মালিক। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। গত বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় ওই জমিতে সফি উল্যাহ চৌধুরী অজ্ঞাতনামা দুই-তিনজন সহযোগীকে নিয়ে প্রবেশ করেন। তারা জোরপূর্বক জমি দখলের লক্ষ্যে দোকান ও সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেন এবং সেখানে মাটি ভরাট করে রাস্তা তৈরির চেষ্টা করেন।

নূর নবী জানিয়েছেন, তাদের পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের সময় বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কাজ বন্ধ করতে বললে তারা মারধরের হুমকি দেন, যার ফলে এলাকায় বড় ধরনের সংঘর্ষ ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। আত্মীয় ও স্থানীয়দের সাথে আলোচনার পর তিনি আইনগত পদক্ষেপ হিসেবে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সফি উল্যাহ চৌধুরী। তিনি দাবি করেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং এর স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণ তিনি তার প্রতিনিধির মাধ্যমে পুলিশের কাছে উপস্থাপন করবেন। অন্যদিকে, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, থানায় প্রতিদিন অনেক অভিযোগ আসে। লিখিত অভিযোগ জমা পড়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজনকে জানানোর পর তাদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

জনপ্রিয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, বন্ধ অর্ধশতাধিক পোশাক কারখানা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নোয়াখালীতে জমি দখলের অভিযোগ, প্রবাসীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

আপডেট : ০২:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬