Hi

১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১১৪ জন দেখেছে

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার (৯ অক্টোবর)  চানখাঁরপুলে ছয় হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ।

এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী দিয়েছিলেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম (ফাহিম)।

বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “আগামীকাল চানখাঁরপুলের ছয় হত্যা মামলায় জবানবন্দি দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জবানবন্দির ওপর নির্ভর করবে কাল জেরা হবে কি না।”

জানা গেছে, এই মামলায় আটজন আসামি। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক।

আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন।

এ মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করে।

জনপ্রিয়

রক সংগীতের ইতিহাসে যে পাঁচ কিশোরী বদলে দিয়েছিল পুরুষতান্ত্রিক মঞ্চের চেনা ধারা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হত্যা মামলায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট : ১২:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫