Hi

১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন দেখেছে

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এই চুক্তিতে সই করেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শুরু হওয়া পারমাণবিক সহযোগিতা উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান এই চুক্তিটি করা হয়েছে। এই চুক্তির ফলে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক নিরাপত্তা, প্রযুক্তিগত বিনিময় এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা আরও জোরদার হবে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

আপডেট : ০৭:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬