Hi

০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস রুখতে ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজধানীকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে যারা আগুন-সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা চালাচ্ছে, তাদের ধরে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে আয়োজিত একটি পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি সতর্ক করেন যে, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে ডেঙ্গুর প্রকোপ ও বায়ুদূষণ থেকে ঢাকাবাসীকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এ সময় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে মহানগর বিএনপির নেতাদেরও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সন্ত্রাস রুখতে ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আপডেট : ০৩:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬