Hi

০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে মূলধারায় আনার আহ্বান মিন্টুর

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে কেবল পরিবেশ রক্ষার বিষয় হিসেবে না দেখে একে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনঃব্যবহারকে জাতীয় ও বৈশ্বিক পরিকল্পনায় অবিচ্ছেদ্য অংশ করতে হবে। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এমন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রকে টেকসই বা জলবায়ু সহনশীল অবকাঠামো বলা যায় না।

শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে? শীর্ষক এই আলোচনায় মন্ত্রী বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার সময় বর্জ্য অপসারণ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। তাই বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন কোনো আলাদা কর্মসূচি নয়, বরং এটি জলবায়ু অভিযোজনের একটি অপরিহার্য শর্ত।

বিশ্বের বর্তমান উৎপাদন ও ভোগের ধরনের সমালোচনা করে পরিবেশমন্ত্রী জানান, বছরে ১০০ বিলিয়ন টনের বেশি সম্পদ ব্যবহৃত হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহারের সুযোগ পায়। এই বিশাল ব্যবধান পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, বৃত্তাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমি শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন পথ উন্মোচন করতে পারে। তিনি বলেন, এ ধরনের ব্যবস্থায় প্রথমে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং এরপর সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।

সরকারের বর্তমান কার্যক্রম সম্পর্কে মিন্টু জানান, বাংলাদেশ ইতোমধ্যে ‘ত্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল গ্রহণ করেছে এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা তৈরি করেছে।

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ‘বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা’ (ইপিআর) কাঠামো এবং লেড-অ্যাসিড ব্যাটারি ব্যবস্থাপনায় বিশেষ নীতিমালা প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, এ অংশীদারত্বের প্রাথমিক লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যের প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়ন। তিনি বলেন, এ ব্যবস্থা প্লাস্টিক দূষণ রোধে বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন, একই ধরনের কাজের পুনরাবৃত্তি এড়ানো এবং বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো প্রাথমিক পর্যায়েই চিহ্নিত ও সমাধানে সহায়তা করবে।

এছাড়া, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় সিরাজগঞ্জে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় শোধনাগার স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বৃত্তাকার অর্থনীতি মডেল গ্রহণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর আওতায় ইলেকট্রনিক, টেক্সটাইল ও অন্যান্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করা হবে। সারা দেশে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব দিয়ে মন্ত্রী জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (জিপিএপি) আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাস্তবায়িত হচ্ছে। এই প্রক্রিয়ায় সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি স্টিয়ারিং গ্রুপ গঠন করা হবে, যাতে সমন্বিত পদক্ষেপে দূষণ রোধ করা সম্ভব হয়। তবে সরকার এখন আরও বিস্তৃত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করছে। মন্ত্রী বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তি নিয়ে চলমান আলোচনায় পণ্যের তালিকা এবং উদ্বেগজনক রাসায়নিক উপাদানের বিষয়গুলো ক্রমেই গুরুত্ব পাচ্ছে।

আন্তর্জাতিক অর্থায়নের বিষয়ে পরিবেশমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের জন্য যেমন ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার জন্যও একইভাবে একটি পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশের জন্য প্রযুক্তিগত সহায়তা ও কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্লাস্টিক শিল্পনীতিও এ দিকেই এগোচ্ছে বলে তিনি জানান।

আলোচনাটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিড। এতে জার্মানির পরিবেশ, জলবায়ু কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ বিশ্বনেতা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে মূলধারায় আনার আহ্বান মিন্টুর

আপডেট : ০১:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬