Hi

১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে মাদকদ্রব্যের প্রবেশ ঘটছে। তার মতে, যুবসমাজকে ধ্বংস করে জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানো থেকে বাধা দেওয়াই এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য। শুক্রবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যেই এ ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে জাতি হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের ১৫ থেকে ২০ শতাংশ তরুণ এখন অনলাইন ক্যাসিনো ও মাদকের নেশায় জড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, এই অনলাইন ক্যাসিনো ও জুয়াড়ি চক্রের মাধ্যমে প্রতিবছর অন্তত ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং যৌতুকের মতো সামাজিক অপরাধ নির্মূল করার লক্ষ্যেই ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি প্রত্যক্ষ করতে লালমনিরহাটে সফর করবেন বলেও তিনি নিশ্চিত করেন।

শিক্ষাঙ্গনে নৈতিকতা ও শৃঙ্খলার অবনতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অসম্মান করা হচ্ছে, অনেক সময় শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখছে যা অত্যন্ত উদ্বেগজনক। সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার চরম অবক্ষয় ঘটছে উল্লেখ করে তিনি সমাজকে এই নেতিবাচক অবস্থা থেকে বের হয়ে আসার আহ্বান জানান। অনেক শিক্ষক নির্যাতনের শিকার হয়েছেন।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এছাড়া সভায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং থানার ওসি মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেসিহীন যুগে প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট : ১১:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬