ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার কাজিরাঙা জাতীয় উদ্যানের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এই উদ্যানের কাছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর দিযেছে। এক শিংবিশিষ্ট গণ্ডারের জন্য বিখ্যাত এই উদ্যানটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
আসামের গ্রামীণ উন্নয়নমন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, হতাহতদের মধ্যে কয়েকজন কলেজশিক্ষার্থী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি আরও জানান, প্রাথমিক তথ্য ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী গাড়ি দুটির যেকোনো একটি অতিরিক্ত গতিতে চলার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। বোকাখাত এলাকাটি কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করাই এখন প্রশাসনের মূল অগ্রাধিকার। এছাড়া আঞ্চলিক বিরোধী দলের নেতা লুরিনজ্যোতি গগৈ আসামের সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আরও লিখেছেন, এ মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো, আহতরা যেন বিলম্ব ছাড়াই সর্বোত্তম চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, এই ক্ষয়ক্ষতির ব্যাপকতা আমাদের সবাইকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
ভারতে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটির সড়কপথে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭২ হাজার মানুষ, যা প্রতিদিনের হিসাবে প্রায় ৪৭৪ জন। সেই হার আরও বেড়ে ২০২৫ সালে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৮২ জনে। বিশেষজ্ঞদের মতে, কেবল অবকাঠামোগত ত্রুটি নয়, বরং আইন প্রয়োগের ঘাটতি ও চালকদের অসতর্কতাও এই ক্রমবর্ধমান দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী। সড়কপথে বোকাখাত থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৭৪ জন, প্রায় প্রতি তিন মিনিটে একজন।
রিপোর্টার নাম: 























