Hi

০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বরের চেতনা আমাদের লড়াইয়ের প্রেরণা: রুহুল কবির রিজভী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৩০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনা আজও গণতন্ত্রকামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস জোগায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি আয়োজনের জন্য জাতীয়তাবাদী মহিলা দলকে ধন্যবাদ জানান।

রিজভী বলেন, ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও প্রকৃত নাগরিক স্বাধীনতা অধরাই ছিল। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়। তার মতে, ৭ নভেম্বরের মূল সুর হলো দেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে পরিচালিত হবে না। জিয়াউর রহমানকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার পর গণতন্ত্রকে দীর্ঘ সময় অন্ধকারে রাখা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। এরপর সামরিক আইন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়।

শেখ হাসিনার শাসনামলকে দেশের ইতিহাসে গুম, খুন ও গুপ্তহত্যার কালো অধ্যায় হিসেবে অভিহিত করে রিজভী বলেন, বেগম খালেদা জিয়া সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে গেছেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মূল প্রেরণাও ছিল ৭ নভেম্বরের চেতনা। লন্ডন থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। এ সময় রিজভী আরও বলেন, পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা গোটা রাষ্ট্রের চরিত্র হয়ে উঠেছিল। সেই আন্দোলনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এই জুলাই অভ্যুত্থানের অন্তর্নিহিত প্রেরণা ছিল ৭ নভেম্বর। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে তারা রাজপথে আন্দোলন করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়ে রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ সম্পূর্ণ ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কেউ দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা।

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে।

বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিচারের মুখোমুখি হতে হবে। আবু সাঈদ, আহমদ, ফাইয়াজসহ অনেক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রামের ঘটনায় জড়িত থাকা এবং প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর বিচারিক প্রক্রিয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, সংবর্ধনা নয়, আইনের আওতায় এনে তাকে শাস্তি ভোগ করতে হবে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে ও অনেক মামলায় সাজা হয়েছে। তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এ সময় অনেকে গ্রেফতার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং অনেক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

মহিলা দলের নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামের পথে নারীরা পুলিশি ব্যারিকেড ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু স্ত্রী বা বোন হিসেবে নয়, নিজস্ব রাজনৈতিক পরিচয়ে তাদের এই ত্যাগের স্বীকৃতি দিতে হবে। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন বলে উল্লেখ করেন রিজভী।

সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, প্রশাসন সম্প্রতি সাত জেলায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করা প্রয়োজন। বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার যে সুযোগ তৈরি করেছে, তা কাজে লাগিয়ে হাঁস-মুরগি বা গরু পালনের মতো ক্ষুদ্র উদ্যোগে নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, এখন নারীর ক্ষমতায়ন ও আধুনিক সমাজব্যবস্থা গড়ে তুলতে তাদেরকে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখতে হবে। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে তাদের ভূমিকা বাড়াতে কাজ করতে হবে। উৎপাদিত পণ্য বিক্রি করে তাঁরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

৭ নভেম্বরের চেতনা আমাদের লড়াইয়ের প্রেরণা: রুহুল কবির রিজভী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

৭ নভেম্বরের চেতনা আমাদের লড়াইয়ের প্রেরণা: রুহুল কবির রিজভী

আপডেট : ০৮:৩০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬