Hi

০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১ হাজার ২৫৫ জন রোগী। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, খুলনা বিভাগে ১৬০ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।

চলতি বছরে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। বছরটিতে এখন পর্যন্ত মোট ৪৮৩ জনের প্রাণহানি হয়েছে। প্রসঙ্গত, গত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫৫

আপডেট : ০৮:১৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬