Hi

০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের আকাশপথ অচল: প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত, নেই বড় হুমকি

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের সামনে সাংবাদিকদের জানান, এই বিপর্যয়ের ঘটনায় এখন পর্যন্ত জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এক ঘণ্টার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, এমন নয় বলেও মন্তব্য করেন তিনি।

যোগাযোগব্যবস্থায় কেন এই বিপর্যয় ঘটল, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

এটি সাইবার হামলা কি না কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো কারিগরি ত্রুটি কি না—এমন প্রশ্নের জবাবে মার্কওয়েন মুলিন বলেন, এই মুহূর্তে কোনো সম্ভাবনাকেই পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব নয়।

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং কোনো সফটওয়্যার হালনাগাদ করার সময় এ ধরনের ত্রুটি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনো সফটওয়্যার হালনাগাদের কারণে এ বিপর্যয় ঘটেছে কি না।

এদিকে পুরো যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েনি বলে নিশ্চিত করেছেন নিরাপত্তামন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে, যদিও নিরাপত্তার স্বার্থে অঞ্চল দুটির নাম প্রকাশ করা হয়নি। এছাড়া আকাশে থাকা সব উড়োজাহাজের অবস্থান বর্তমানে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এই অচলাবস্থা নিরসনে কিছুটা সময় প্রয়োজন হবে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) গত শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে নিরাপত্তার কারণ দেখিয়ে সব বিমানবন্দর থেকে উড্ডয়ন বন্ধের কঠোর নির্দেশ দেয়। ২০২৩ সালের জানুয়ারিতে অনুরূপ এক ঘটনায় প্রায় ৯৫ মিনিট আকাশপথ বন্ধ ছিল। শুক্রবারের নিষেধাজ্ঞার সময়সীমা সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বিমান চলাচল বিশ্লেষক রবার্ট মানের মতে, যদি সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে, তবে ফ্লাইট নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ফিরতে সপ্তাহান্ত পর্যন্ত সময় লেগে যেতে পারে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদও তা বহাল ছিল।

এই বিঘ্নের প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। ইউরোপের ৪২টি দেশের উড়োজাহাজ চলাচল সমন্বয়কারী সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, এফএএর অনুরোধে ইসরায়েলসহ সদস্যদেশগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। যুক্তরাজ্য ও মেক্সিকোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও যাত্রীদের সতর্ক করে নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ও যোগাযোগ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটায় অনেক তথ্য আপডেট হতে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে প্রযুক্তিবিদেরা কাজ করছেন বলে জানিয়েছে সংস্থাটি। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নিতে বলা হয়েছে। মেক্সিকো সিটির প্রধান বিমানবন্দর বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরও যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে আসা ফ্লাইটে বিঘ্নের কথা জানিয়েছে।

দেশের সামগ্রিক যোগাযোগ অবকাঠামোর সীমাবদ্ধতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহনবিষয়ক কমিটি জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টার বিমান চলাচল নিয়ন্ত্রণ করে। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বাধীন কমিটি আরও জানিয়েছে, ১৯৬০-এর দশকে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের আমলের পর থেকে যুক্তরাষ্ট্রে নতুন কোনো ট্রাফিক নিয়ন্ত্রণকেন্দ্র নির্মাণ করা হয়নি, যা এই ধরনের আধুনিকায়নের প্রয়োজনীয়তাকে প্রকট করে তুলেছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যুক্তরাষ্ট্রের আকাশপথ অচল: প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত, নেই বড় হুমকি

আপডেট : ০৭:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬