Hi

০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এই রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো, ‘‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।’’ গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা আমাদের জন্য গৌরবের বিষয়।

তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম প্রধান স্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

বাংলাদেশেও এই রোগে আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অনেক সময় প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক সময়ে রোগ শনাক্তকরণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’’।

আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্তরাও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তিনি মনে করেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা, গবেষণা ও সচেতনতা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, যা দেশের জন্য গর্বের বিষয়। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সমিতির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করবে।

সবশেষে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। তিনি আশ্বস্ত করেন যে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ০৬:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬