সারাদেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নিয়ন্ত্রণাধীন ৩৮১টি শিল্প কারখানা বর্তমানে রুগ্ন বা বন্ধ অবস্থায় পড়ে আছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানিয়েছেন। ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তাঁর নির্বাচনি এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কারখানার সংখ্যা, চালু ও বন্ধ থাকা প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য এবং পুনরায় কারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সরকারি পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন।
এর জবাবে মন্ত্রী জানান, বিসিক মূলত শিল্পনগরী প্রতিষ্ঠার মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেয়। তবে বিসিক শিল্পনগরীর বাইরের কারখানাগুলো তাদের আওতাভুক্ত নয়, যে কারণে শ্যামপুর শিল্পাঞ্চলের সব কারখানার সুনির্দিষ্ট তথ্য বিসিকের কাছে নেই। তবে তিনি নিশ্চিত করেন যে, শ্যামপুর শিল্পাঞ্চলে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন বিসিআইসি সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান রয়েছে, যার উভয়ই বর্তমানে বন্ধ। বিসিক শিল্পনগরীর অন্তর্ভুক্ত শিল্প কারখানা ব্যতীত অন্যান্য শিল্প কারখানা বিসিকের আওতা বহির্ভূত হওয়ায় ঢাকা-৪ সংসদীয় এলাকায় শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান শিল্প কারখানার তথ্য বিসিকের কাছে নেই।’।
দেশে বিসিকের ৮৪টি শিল্পনগরী রয়েছে, যেখানে ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্লটগুলোতে বেসরকারি উদ্যোক্তারা মোট ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপন করেছেন। মন্ত্রী জানান, এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে ৩৮১টি কারখানা রুগ্ন বা বন্ধ রয়েছে। তবে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকা ২২টি কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত ২২টি কারখানা চালু করা হয়েছে।’।
রিপোর্টার নাম: 






















