কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর এই হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে যা বললেন নুসরাত। এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে।
সংবাদ সম্মেলনে নুসরাত জানান, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে এটি পেট্রোল বোমা হামলা বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। হামলার তীব্রতায় বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় সেখানে থাকা একটি অসহায় পরিবার ও তাদের শিশু সন্তান আহত হয়েছে। এছাড়া বাড়িতে থাকা গবাদিপশুগুলোও মারা গেছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন।
এমপি নুসরাত আরও বলেন, এটি কোনো পরিত্যক্ত বাড়ি নয়। এই বাড়িতেই তিনি বড় হয়েছেন এবং বর্তমানে তার গবাদিপশুর খামার ছিল। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। এছাড়া খবর দেওয়ার এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো আলামত সংগ্রহ করতে পারেনি বলে তিনি অভিযোগ করেন। এই এমপি বলেন, এ বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। দৌলতপুর উপজেলাতে কোনো দমকল না থাকার কারণে দমকল আসতে আসতে আমার বাড়ির মোটামুটি সবই পুড়ে গিয়েছে।
আওয়ামী লীগের সঙ্গে এই ঘটনার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ঘটনার আগে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন।
বর্তমানে তারা সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করে উল্লাস করছে। তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও ব্যক্তিগতভাবে মনে করছেন এটি আওয়ামী লীগেরই কাজ। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, খুনি হাসিনা একজন স্টুডেন্ট বুদ্ধিবৃত্তির মানুষ, যারা জ্বালাও-পোড়াও করে কখনোই ফিরতে পারবে না। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের প্রতি প্রশ্ন রেখে নুসরাত বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্র আসলে কতটুকু দায়িত্ব নিতে পারে তা স্পষ্ট করা প্রয়োজন। সাধারণ মানুষের মতো সংসদ সদস্যদের জীবনও অনিরাপদ উল্লেখ করে তিনি বলেন, কেবল সংসদে দাঁড়িয়ে স্মার্ট কথা বললে বা অস্বীকার করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা পড়বে না। দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।’।
তবে স্থানীয় লোকজনের ওপর কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন তিনি। নুসরাত বলেন, আমি আমার এলাকাবাসীকে সন্দেহ করি না, পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিনি দ্রুত আলামত সংগ্রহ ও তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, তাদের হাতে হামলার যথেষ্ট প্রমাণ ও আলামত রয়েছে, তাই কোনো ধরনের অস্বীকার করার সুযোগ নেই। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।
পরিশেষে নুসরাত তাবাসসুম উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ আর অসাধারণ মানুষের জীবনের নিরাপত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে ককটেল হামলা কিংবা মধ্যরাতে তার বাড়িতে পেট্রোল বোমা হামলার মতো ঘটনাগুলোই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক অবস্থায় রয়েছে।
রিপোর্টার নাম: 

























