রক্ষণাবেক্ষণ কার্যক্রম ও গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের কয়েকটি এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। মূলত ৩৩ কেভি সঞ্চালন লাইনের পাশাপাশি কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিক্যাল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে এই দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ রক্ষণাবেক্ষণের কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে কাজ শেষ হলেও স্থানীয় পর্যায়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে।
এদিকে রংপুরের ক্ষেত্রে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শহরটির নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকায় এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে।
রিপোর্টার নাম: 
























