আপডেট :
১১:৩১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৯
জন দেখেছে
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভে নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। কর্মবিরতি পালনের একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা মহাসড়কে বেরিয়ে আসেন। এতে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়। একপর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে মৌচাকসহ আশেপাশের বেশ কয়েকটি কারখানায় সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভে নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। কর্মবিরতি পালনের একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা মহাসড়কে বেরিয়ে আসেন। এতে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়। একপর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে মৌচাকসহ আশেপাশের বেশ কয়েকটি কারখানায় সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।