তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ৩১’-এ অংশগ্রহণকারী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। এসময় তিনি সেখানে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যসহ বিভিন্ন পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন কার্যকর উদ্যোগের উপস্থাপনাও তিনি পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। শীর্ষ এই নেতাদের উপস্থিতিতে প্যাভিলিয়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম, প্রদর্শনীতে থাকা পণ্যসামগ্রী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জলবায়ুবিষয়ক অবস্থান ও উদ্যোগগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে জানতে চান। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে প্যাভিলিয়নের প্রতিটি বিষয়ের ওপর বিস্তারিত ধারণা দেন। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা ও সচেতনতামূলক কার্যক্রম আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতেই এই প্যাভিলিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্টরা জানান।
রিপোর্টার নাম: 





















