Hi

১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২০ জন দেখেছে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়। মূলত সংসদ সদস্য মো. নুরুল আমীনের একটি লিখিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্ন উত্থাপন করলে এই বিতর্কের সূত্রপাত ঘটে। এরপর ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন।

হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তিনি বেশ কিছু সংবাদ শিরোনাম উদ্ধৃত করে দাবি করেন যে, অনেক সংসদ সদস্যের ছেলে, স্ত্রী, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী ডিলারশিপ পেয়েছেন। বিশেষ করে ঠাকুরগাঁওয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানকার ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি সমর্থক এবং তাদের মধ্যে ১০ জনই দলের নেতা-কর্মীদের নিকটাত্মীয়। এছাড়াও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও তিনি গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি প্রশ্ন রাখেন, নিয়োগ প্রক্রিয়াটি সুপরিকল্পিত কোনো অনিয়ম ছিল কি না এবং এটি পুনরায় পর্যালোচনা করা হবে কি না। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। কিন্তু এখন একই ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে তার অভিযোগ। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেয়া ছিল।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি কাজ করেছে। ইউএনও’র নেতৃত্বাধীন উপজেলা কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের দপ্তরে পাঠায়। পরবর্তীতে জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় প্রথম জনকে ডিলার হিসেবে চূড়ান্ত করেছে। মন্ত্রী স্পষ্ট করেন যে, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ এই প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে, কারো একক সিদ্ধান্তে এটি হয়নি। তিনি উল্লেখ করেন যে, তিনি নতুন মন্ত্রী হিসেবে বক্তব্য দেয়ার সময় বাধা দিলে তার অসুবিধা হয়, তবে কোনো সদস্য সন্তুষ্ট না হলে পুনরায় প্রশ্ন করার সুযোগ রয়েছে। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেন, আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

সংসদে হট্টগোল বাড়লে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে শৃঙ্খলার আহ্বান জানান। তিনি সংসদ সদস্যদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পরামর্শ দেন। কৃষিমন্ত্রী তার বক্তব্যে আরও জানান, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের উত্তরে তিনি নিশ্চিত করেছেন যে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সার খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে। কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স গঠন ও মোবাইল কোর্ট পরিচালনার মতো কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেয়ারও অধিকার রয়েছে। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

কৃষিমন্ত্রীর জবাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানান।

তিনি দাবি করেন, অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের তথ্যটি অসত্য এবং এর কোনো প্রমাণ থাকলে তা মন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তিনি ডেপুটি স্পিকারের কাছে অনুরোধ জানান, যাতে প্রমাণবিহীন এ ধরনের অসত্য বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। নুরুল ইসলাম মনি স্মরণ করিয়ে দেন যে, অতীতে সব দল একমত হয়েছিল যে আগের সরকারের নিয়োগ দেয়া ডিলারদের বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি পরামর্শ দেন, নিয়োগের প্রজ্ঞাপনে কোনো ভুলত্রুটি থাকলে তা আলোচনার মাধ্যমে সংশোধন করা সম্ভব।

বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি ইরানের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

আপডেট : ০৭:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬