Hi

১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংশোধন বিশেষ কমিটি পুনর্গঠন করলেন জাতীয় সংসদ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৭ জন দেখেছে

জাতীয় সংসদে ১২ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নতুন এই কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি পুনর্গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী এই প্রস্তাব পেশ করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), আন্দালিব রহমান পার্থ (ভোলা-১), নুরুল হক নুর (পটুয়াখালী-৩), মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন পুতুল (নাটোর-১), ব্যারিস্টার সাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. অলি উল্লাহ (বরগুনা-১) এবং সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১)।

প্রস্তাবটি উত্থাপনের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সদস্যদের মতামত চান। এরপর কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হলে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়।

বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি ইরানের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংবিধান সংশোধন বিশেষ কমিটি পুনর্গঠন করলেন জাতীয় সংসদ

আপডেট : ০৭:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬