Hi

০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

পোশাকশ্রমিকেরা কাজে না ফিরলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুসারে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়ম বলবৎ থাকলে নিয়ম অনুযায়ী আন্দোলনরত শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এই সিদ্ধান্তের কথা জানান।

বিজিএমইএ সভাপতি জানান, শ্রমিক অসন্তোষের মুখে সাভার, আশুলিয়া ও গাজীপুর অঞ্চলের ৫৫টি কারখানা ইতিমধ্যেই ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম স্থগিত ছিল। উদ্ভূত পরিস্থিতিতে রোববার থেকে যেসব কারখানায় কাজ চালানো সম্ভব হবে না, সেগুলোর মালিকেরা আইন অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান আরও জানান, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হবে। তবে শিল্প খাতে বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকে মালিকপক্ষ অংশ নেবে কি না, তা যৌথ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তর প্রদেশের ব্র্যান্ড হিসেবে বুলডোজার উৎপাদনের আহ্বান যোগীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

আপডেট : ০৫:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬