Hi

১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫৭ পুলিশ কর্মকর্তার ফৌজদারি মামলার তথ্য তলব সদরদপ্তরের

দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মরত ৩৫৭ জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না, তা জানতে চেয়েছে পুলিশ সদরদপ্তর। এছাড়া এসব কর্মকর্তার বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। এই বিষয়ে গত ১ নভেম্বর সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এই চিঠিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় তথ্য আগামী ৩ নভেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্য হার্ডকপি এবং সফটকপি—উভয় মাধ্যমেই জমা দিতে বলা হয়েছে।

তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্যে ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন রয়েছেন। সদরদপ্তরের চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই তালিকায় থাকা সবার বিরুদ্ধেই যে ফৌজদারি মামলা রয়েছে এমন নয়। মূলত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না এবং থাকলে তার বর্তমান অবস্থা কী, তা যাচাই ও সংগ্রহ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

৩৫৭ পুলিশ কর্মকর্তার ফৌজদারি মামলার তথ্য তলব সদরদপ্তরের

আপডেট : ০৭:১৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬