ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা পুনর্নির্ধারণ করেছে। এই নতুন দাম সোমবার রাত ৮টার পর থেকে কার্যকর হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ রাত ৮ টার পর থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ার পাশাপাশি আমদানিকারক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির কারণে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ১২ কেজির ক্ষেত্রে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা করা হয়েছে। এছাড়া ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে। উল্লেখ্য যে, সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ছিল ৭৩ দশমিক শূন্য ৯ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস সেপ্টেম্বর মাস প্রতি লিটারের দাম ছিল ৭৩.০৯ টাকা।
গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে এলপিজির বাজার অস্থির হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন, যার ফলে ১৫৮৫ টাকার এলপিজি বিভিন্ন জায়গায় ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। যদিও অক্টোবর মাসে বিইআরসি দাম বাড়িয়ে ১৮৩৭ টাকা নির্ধারণ করেছিল, তবুও খোদ রাজধানীতেই ভোক্তা পর্যায়ে গ্যাস ২২০০ থেকে ২৩০০ টাকায় কেনাবেচা করতে হচ্ছে। অক্টোবর মাসে ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হলেও খোদ রাজধানীতেই বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়।
রিপোর্টার নাম: 























