শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে অস্থিরতার চেষ্টা রুখতে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে ইশারায় ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে ইশারায় ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।