Hi

০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ: গুলিতে শ্রমিক হতাহতের খবর ভিত্তিহীন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছে

গাজীপুরে চলমান পোশাক শ্রমিক আন্দোলনকে ঘিরে পুলিশের গুলিতে কোনো শ্রমিক হতাহত হওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে দাবি করেছে গাজীপুর জেলা পুলিশ। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করেছে। সোমবার (২ নভেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করছেন। এই আন্দোলন চলাকালে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। আন্দোলনের আড়ালে কোনো দুষ্কৃতকারী চক্র যাতে সহিংসতা বা ভাঙচুর চালাতে না পারে, সে জন্য পুলিশ সংযত অবস্থানে রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকার পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ইতিমধ্যেই এ লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করেছে। কিছু অসাধু গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধি ও পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকে দেওয়ার উদ্দেশ্যে গুলিতে হতাহতের এমন ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। বাস্তবে গাজীপুরের কোথাও শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়নি এবং এতে কেউ হতাহত হওয়ার ঘটনাও ঘটেনি।

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে শ্রমিকসহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে দুষ্কৃতকারীদের উসকানিতে কোনো ধরনের জ্বালাও-পোড়াও বা সহিংস কার্যক্রমে না জড়িয়ে শ্রমিকদের নিজ নিজ কাজে মনোনিবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয়

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা: বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পুলিশ: গুলিতে শ্রমিক হতাহতের খবর ভিত্তিহীন

আপডেট : ০৮:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬