Hi

০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান। প্রতিদ্বন্দ্বী অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য চূড়ান্তভাবে জানানো হয়।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩২৩ মহিলা আসন-২৩ এর সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে নির্ধারিত সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোটের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় তাঁর জমা দেওয়া মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষিত হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। উক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে এলিজা জামান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার (১) উপধারা অনুযায়ী তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। দাখিলকৃত মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকে।

জনপ্রিয়

ইসরায়েল নির্বাচন: অস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কি নেতানিয়াহু?

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন এলিজা জামান

আপডেট : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬