আগামী বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তেও কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি স্বাগতিকদের। গতকাল রাতেও ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে কঠোর অনুশীলন চালিয়েছেন ফুটবলাররা। হামে ৩০ বছরে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক। পদবি ও স্বীকৃতি জটিলতা: সরকারি জরিপে বাদ পড়ার অভিযোগ প্রান্তিক জনগোষ্ঠীর অনেকের। ওয়ার্মআপ ম্যাচ ছাড়াই সাফ অভিযান, চিন্তিত নন ডুলি। তবে টুর্নামেন্ট শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের। আসিয়ান কাপের দল থেকে বেশ কিছু পরিবর্তন এনেছেন ডুলি। কিন্তু কোচ আদৌ ম্যাচ চেয়েছিলেন কি না, তা আমাদের জানা নেই।’। কারণ দলে কিছু নতুন মুখ এসেছে, আবার কিছু খেলোয়াড় বাদ পড়ার তালিকায় আছে।
গত ২৫ অক্টোবর থেকে আবাসিক ক্যাম্পে ডুলির তত্ত্বাবধানে সাত দিন মাঠের অনুশীলনে ব্যস্ত ছিল দল। বাকি প্রায় ১১ মাস, এখনই ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি পার।
কোনো কোনো দিন দুই বেলাও অনুশীলন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল।
তবে পূর্ণাঙ্গ ম্যাচ কন্ডিশনে খেলোয়াড়দের পরখ করে দেখার কোনো সুযোগ পাননি কোচ। এমনকি নিজেদের মধ্যে ৯০ মিনিটের কোনো প্রস্তুতি ম্যাচও অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিশ্রুতি দিলেও বিদেশি কোনো দল বা স্থানীয় ক্লাবের সঙ্গে কোনো ম্যাচ আয়োজন করতে ব্যর্থ হয়েছে। কোচ চেয়েও যদি ফেডারেশন তা আয়োজন করতে না পারে, তবে ফেডারেশনের দোষ দেওয়া যায়। সিলেটে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে, আভাস পাচ্ছেন স্যামি।
গত ২ অক্টোবর আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন স্থানীয় ফুটবলাররা। এরপর তারা ঘরোয়া লিগে চারটি করে ম্যাচ খেলেন, আর প্রবাসী খেলোয়াড়েরা নিজ নিজ দেশের লিগে ব্যস্ত ছিলেন। এমন অবস্থায় নতুন কোচের অধীনে দলের বোঝাপড়া ঠিক করার জন্য প্রস্তুতি ম্যাচ জরুরি ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফলে ছয় দেশের এই টুর্নামেন্টের জন্য দলের প্রস্তুতি কতটা যথার্থ হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, প্রস্তুতি ম্যাচ খেলাটা মূলত কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে নতুন ও পুরোনো খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দলে সমন্বয়ের অভাব কাটাতে দু-একটি ম্যাচ খেলা অবশ্যই প্রয়োজন ছিল। কোচের ছক গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর হতো বলে তিনি মন্তব্য করেন। ‘কেন ভোর ৫টায় উঠব?’, ভারত দলে ফেরার লড়াই ও সরফরাজের আক্ষেপ। তিনি আরও যোগ করেন, ‘তবে দু-একটা ম্যাচ খেলা গেলে নিশ্চিতভাবেই ভালো হতো।
একই মত প্রকাশ করেন সাবেক কোচ ও ফুটবলার শফিকুল ইসলাম মানিক। তিনি জানান, প্রস্তুতির এই ঘাটতি দলের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার মতে, যেখানে নতুন কম্বিনেশন তৈরি করা জরুরি, সেখানে পর্যাপ্ত প্রস্তুতির অভাবে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকল।
তবে মানিক মনে করছেন, এই পরিস্থিতির একটি ইতিবাচক দিকও থাকতে পারে। তার ধারণা, হয়তো কোচ দলের খেলোয়াড়দের নিজেদের মধ্যেই ম্যাচ খেলিয়ে দেখে নিয়েছেন। এমনও হতে পারে, নিজের রণকৌশল প্রতিপক্ষের কাছ থেকে গোপন রাখার লক্ষ্যেই তিনি প্রস্তুতি ম্যাচ এড়িয়ে গেছেন এবং ভুটানের বিপক্ষের একাদশ এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছেন।
রিপোর্টার নাম: 
























