Hi

০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানা ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গড়ে ওঠা শ্রমিক আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এর আগে বিকালেই হেমায়েতপুর এলাকায় শ্রমিকদের একাংশ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয়

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানা ছুটি ঘোষণা

আপডেট : ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬