Hi

০১:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৩ কিমি কারখানা ছুটি

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

তাদের মূল দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

শ্রমিকদের এই আন্দোলনের কারণে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

পুলিশ ও শ্রমিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ কারখানার সামনে ৩০ হাজার টাকা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ।

দ্রুতই আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল।

এই অবরোধের ফলে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুপুরের পর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের দাবি নিয়ে সড়কে নেমেছেন এবং পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ককপিটের ত্রুটি সারিয়ে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট। তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক।

এদিকে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়াতেও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আশুলিয়ার বিক্ষোভে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে একজন শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী। গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল।

জনপ্রিয়

নিরাপত্তা উদ্বেগে উজবেকিস্তান সফরে নেই রোনালদো

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বেতন দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৩ কিমি কারখানা ছুটি

আপডেট : ০৯:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬