ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা আজ তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর সফিপুর, রতনপুর এবং আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আমজাদ হোসাইন নিশ্চিত করেছেন যে, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকার কথা থাকলেও, প্রয়োজন অনুযায়ী তাদের উপস্থিতি থাকবে। তারা গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে কাজ করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
রিপোর্টার নাম: 
























