আওয়ামী লীগ সরকারের মেয়াদে জলবায়ু তহবিলের অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বিগত সরকারের এ ধরনের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন তিনি। রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত সফল হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির জানান, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। সফরকালে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধি দলের সঙ্গেও একাধিক সফল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আয়োজিত বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বহুমাত্রিক সহযোগিতা আরও মজবুত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার নাম: 
























