Hi

০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারির রিট খারিজ করল হাইকোর্ট

দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহালের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে পরীক্ষা পদ্ধতি বহাল থাকছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন, হাইকোর্টের আদেশের ফলে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের সিদ্ধান্তই কার্যকর থাকবে। এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক স্মারকের মাধ্যমে সব শ্রেণিতে লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জানায়। পরবর্তীতে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র প্রথম শ্রেণিতে লটারি বহাল থাকবে।

এই স্মারকের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন। গত ১৪ অক্টোবর বিষয়টি অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য উঠলে আদালত তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। পরবর্তীতে নিয়মিত বেঞ্চে এটি উপস্থাপিত হলে শুনানি গ্রহণ করেন আদালত।

শুনানিতে আবেদনকারীর পক্ষে আইনজীবী জাহিদুর রহমান তালুকদার বলেন, সরকার নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না মর্মে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। পরবর্তী পদক্ষেপ রিট আবেদনকারীর সাথে আলোচনা করে নেওয়া হবে। উল্লেখ্য, করোনার সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারিতে ভর্তি শুরু হয়েছিল। তবে চলতি বছরের ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের যে নীতিমালা জারি করেছে, তাতে নতুন নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা বলা হয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারির রিট খারিজ করল হাইকোর্ট

আপডেট : ০৩:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬