Hi

০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রার জলবায়ু ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকারের দাবিতে মানববন্ধন

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১ ঘিরে যখন বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় নীতি নির্ধারণে ব্যস্ত, ঠিক তখনই খুলনার কয়রায় উপকূলীয় জনপদ জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে বেড়ানো বাসিন্দারা তাদের ন্যায্য অধিকারের দাবি তুলেছেন। রোববার (১৫ নভেম্বর) সকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীর তীরবর্তী কাটকাটায় স্থানীয়রা মানববন্ধন ও র‍্যালি করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় ‘উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ এই কর্মসূচির আয়োজন করে।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন খাদিজা সুলতানা সাথী, সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা এবং রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান। কর্মসূচিতে জলবায়ুকর্মী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের দরিদ্র মানুষের দায়ভার সবচেয়ে কম হলেও এর ভয়াবহ ধকল তাদেরই সহ্য করতে হচ্ছে। নদীভাঙনে প্রতিনিয়ত বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব প্রতিকূলতায় জীবিকা হারিয়ে অনেকে বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও তার সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেভাবে পৌঁছাচ্ছে না বলে তারা অভিযোগ করেন। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলের মানুষের জীবন – জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ, ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলে ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছেন স্থান।

ফোরাম সভাপতি রাসেল আহম্মেদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন আমাদের জন্য কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং উপকূলীয় অঞ্চলের মানুষের প্রতিদিনের জীবনসংগ্রামের বাস্তবতা। যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি নয়, ভুক্তভোগী তারাই সবচেয়ে বেশি। আমরা করুণা নয়, বরং ন্যায্য অধিকার চাই।’ বক্তারা আরও বলেন, আসন্ন কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার ক্ষেত্রে উপকূলীয় মানুষের সংকট ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ না থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা এবং জলবায়ুসহিষ্ণু কৃষিব্যবস্থা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারির রিট খারিজ করল হাইকোর্ট

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কয়রার জলবায়ু ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০২:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬