বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮২ কোটি ৩৫ লাখ টাকারও বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। গত ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলা এই ধারাবাহিক অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত মোট ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার শ্যামনগরের নীলডুমুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে এসব ঘটনায় ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা এবং ২৪০ গ্রাম গাঁজা রয়েছে। এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে, যার মধ্যে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি অন্তর্ভুক্ত রয়েছে।
সীমান্তের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত তুলে ধরে বিজিবি জানিয়েছে, যশোর রিজিয়নের ৬০০ কিলোমিটার এলাকা জুড়ে দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার আউটপোস্ট (বিওপি) সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্তমানে দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি মানবপাচার, পুশইন ও সীমান্ত অপরাধ রোধে স্থানীয় প্রশাসন এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযানের গতি আরও বৃদ্ধি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টার নাম: 
























