জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের পাথরের চর এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর নিকটবর্তী শূন্য রেখায় ছয়দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এক নারী। গত ১০ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে পুশইনের চেষ্টা চালায়। তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করছেন ৩০ বছর বয়সী ওই নারী। সমাধান না হওয়ায় ৬ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার সেই নারী।
দীর্ঘ সময় ধরে সীমান্তে আটকে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবি বিষয়টি সমাধানে সর্বোচ্চ তৎপর রয়েছে এবং যতক্ষণ না কোনো সুরাহা হচ্ছে, ততক্ষণ বিজিবির নজরদারি বজায় থাকবে।
রিপোর্টার নাম: 
























