Hi

০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের কেবল ডিগ্রি নয়, দক্ষ জনবল গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দক্ষ করে গড়ে তোলা সময়ের দাবি।

শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং কর্মক্ষেত্রের উপযোগী অন্যান্য বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষ শিক্ষাক্রম পরিচালনার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। তিনি মনে করেন, চাকরির বাজারের দ্রুত পরিবর্তিত চাহিদার সঙ্গে উচ্চশিক্ষার সমন্বয় থাকাটা অত্যন্ত জরুরি।

সাক্ষাৎকালে উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বিইউপির সার্বিক একাডেমিক কার্যক্রম ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে তাদের বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সের মতো যুগোপযোগী বিষয়গুলোতে পাঠদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উন্নত যোগাযোগশৈলী উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শিক্ষার্থীদের কেবল ডিগ্রি নয়, দক্ষ জনবল গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ০৪:০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬