জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয়বস্তু নিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর চার দিনের এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদকেন্দ্রিক নানা কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফরকালে তিনি মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। এই সব বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন। মূলত জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও কূটনৈতিক সাফল্যগুলোই এই আয়োজনে মূল আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে।
রিপোর্টার নাম: 















