Hi

১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত

যশোরের বেনাপোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার, ৮২তম জন্মদিন স্মরণ করেছে বন্দর  শ্রমিকরা । বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ টায়  বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে , আয়োজিত কর্মসূচিতে নেতৃবৃন্দসহ শ্রমিকদের উপস্থিতিতে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ পথচলা নানা আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকার কথাও তাঁরা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) ভারপ্রাপ্ত সভাপতি, তবিবুর রহমান (তবি), উপজেলা বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক, ও বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর সাধারণ সম্পাদক  শহিদ আলী,শ্রমিক ইউনিয়ন নেতা, আব্দুল মুজিদসহ বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন ।
আলোচনা শেষে, প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে তাঁর ৮২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
ট্যাগ :
জনপ্রিয়

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত

আপডেট : ১২:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬