Hi

০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রাণনাশের হুমকির মুখে ওয়াশিংটনের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। ইরানের তরফ থেকে আসা সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে তাঁর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও হুমকির প্রকৃতি বা তীব্রতা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার খাতিরে মন্ত্রী কোন ঘাঁটিতে অবস্থান করছেন, তা গোপন রাখা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে। এই দুই পদক্ষেপে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে।’।

এর আগে গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একটি স্মারকলিপিতে সতর্ক করেছিলেন যে, মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য ইরান তাদের পরিকল্পনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তবে মার্কিন প্রশাসনের মূল্যায়ন বলছে, বিশ্বের অন্যান্য প্রান্ত বা খোদ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর মতো সক্ষমতা ইরানের বেশ সীমিত। ইরান বরাবরই তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সম্প্রতি অর্থমন্ত্রীর ওয়াশিংটনের বাসভবন শনাক্ত করা সম্ভব এমন একটি আকাশ থেকে তোলা ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়। তবে ওই ছবি প্রকাশের সাথে সরাসরি হুমকির কোনো সংযোগ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ইরানের হুমকিতে কোনোভাবেই নতি স্বীকার করবেন না বলে দৃঢ় অবস্থানে রয়েছেন স্কট বেসেন্ট। অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইল বার্তায় জানিয়েছেন, ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে মন্ত্রী দমে যাওয়ার পাত্র নন।

স্কট বেসেন্ট গত আগস্ট মাস থেকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের নেতৃত্ব দিচ্ছেন। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই অভিযানের মাধ্যমে তেহরানের অর্থনৈতিক সক্ষমতা কমিয়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা প্রদান ও হামলা বন্ধ করতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। এই অভিযানের অংশ হিসেবেই দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধের পাশাপাশি আর্থিক লেনদেনের সাথে জড়িত বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটটিতে অস্থিরতা বিশ্ববাজারে পণ্যের সরবরাহ ও দামে বড় ধরনের প্রভাব ফেলছে। বর্তমানে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপের তীব্রতা বাড়ার সাথে সাথে অর্থমন্ত্রীর এই পরিস্থিতির সৃষ্টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত করেছে। মার্কিন মুখপাত্রের ভাষায়, অপারেশন ইকোনমিক আউটকাস্ট অব্যাহত রাখা এবং নৌ অবরোধ বজায় রাখার বিষয়ে মন্ত্রী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

আপডেট : ০১:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬