Hi

০১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে: প্রতিমন্ত্রী শাহে আলম

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও মানোন্নয়নে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। এই মুহূর্তে প্রায় ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সকালে আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় তিনি এই তথ্য তুলে ধরেন। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। দরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড বড় সম্বল উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত ঝুঁকিযুক্ত একটি কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এর জন্য ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে। আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গ্রামীণ নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে পরিবারের নারী প্রধানের হাতেই এই কার্ড তুলে দেওয়া হবে বলে তিনি জানান।

এই উদ্যোগটি সর্বজনীন উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের নাগরিকের পরিবার এই কর্মসূচির আওতায় থাকবে। একই সঙ্গে তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে এবং চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠান এই সুবিধার অন্তর্ভুক্ত হবে। এছাড়া পৌরসভা এলাকার খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযান বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পৌরসভাগুলোর ভেতরের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ অভিযান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রতিমন্ত্রী।

জনসেবায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে ঘুষ আদায়ের উদ্দেশ্যে ‘সার্ভার বন্ধ’ থাকার অজুহাত দেখিয়ে সেবাগ্রহীতাদের দুই থেকে তিন দিন ঘোরানো হয়। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। এছাড়া তিনি উল্লেখ করেন যে, দেশের অধিকাংশ পৌরসভা বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়েছিল, যা বর্তমান প্রেক্ষাপটে আলোচনার বিষয়। অনেক সময় ঘুষ নেওয়ার উদ্দেশ্যে ‘সার্ভার বন্ধ’ অজুহাত দেখিয়ে ২-৩ দিন ঘোরানো হয়।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে: প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেট : ০১:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬