ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় হাসপাতালের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে হাম ও এর উপসর্গে মোট ৮৭ শিশুর মৃত্যু হলো। এই নিয়ে হাসপাতালে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭। বুধবার সকাল সাড়ে ৮ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মৃত দুই শিশুর বয়সই ১০ মাস। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার এক কন্যাশিশু এবং বাজিতপুর উপজেলার এক ছেলে শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৫৭ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে হামের উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি হওয়ার প্রবণতা শুরু হয়। এখন পর্যন্ত মোট ৬ হাজার ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫ হাজার ৯২২ শিশু সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
রিপোর্টার নাম: 
























