Hi

১২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চান এমপি বাবুল

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করছেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমরাও চাই তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তার বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। বর্তমান সরকারকে অচল করাসহ বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার লক্ষ্যে সীমান্তের ওপার থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিরা নিয়মিত ষড়যন্ত্র চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

রোববার বিকাল ৫টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে ফিরিয়ে এনে খুন, দুর্নীতি ও লুটপাটের দায়ে আদালত কর্তৃক ঘোষিত সকল দণ্ডাদেশ কার্যকর করা দেখতে চাই। অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো নৈতিক অধিকার অবশিষ্ট নেই বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই মাদারগঞ্জের বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। মাঠ পূর্ণ হয়ে আশপাশের সড়কেও লোকসমাগম দেখা যায়। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।

সমাবেশে স্থানীয় বিএনপি নেতারাও বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও সিনিয়র সহসভাপতি রকিব লিটন। স্থানীয় পর্যায়ে দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চান এমপি বাবুল

আপডেট : ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬