Hi

১২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

সোমবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম সভায় অধিবেশনের এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রোববার (৮ নভেম্বর) কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের পূর্ণ ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

অধিবেশনের প্রথম দিনেই আগের অধিবেশন পরবর্তী সময়ে জারি করা তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ। এ ছাড়া অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিলও জমা পড়েছে।

সংসদ সচিবালয়ের তথ্যমতে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং বিভিন্ন মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর বাইরে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং ১৩১ ধারায় সিদ্ধান্ত-প্রস্তাবের জন্য ২৮১টি নোটিশ পাওয়া গেছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপান মুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন, যা উপস্থিত সবাই একযোগে গ্রহণ করেন। সংসদ ভবনের সাউন্ড সিস্টেম উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন এই শব্দব্যবস্থা উদ্বোধন করা হবে।

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। ডেপুটি স্পিকার ও উপকমিটির আহ্বায়ক কায়সার কামাল জানান, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করলে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বর্তমানে অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাসহ সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেন। এছাড়া ই-পার্লামেন্ট কার্যক্রম ও সচিবালয়ের শূন্য পদে নিয়োগের সর্বশেষ অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়।

সভায় আরও অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সোমবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

আপডেট : ১২:০১:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬