Hi

১২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দিল্লির বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই আবেদনটি ডিসেম্বরে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দীর্ঘ দুই দশকের শাসনামলের অবসানের পর এটিই তার দেশে ফেরার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। ফলে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে, যেখানে বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো চিঠিটি রয়টার্স দেখেছে জানিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে লেখা চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের প্রেক্ষিতে এই আবেদন জানানো হয়েছে। আইনজীবীরা আবেদনে উল্লেখ করেন, বাংলাদেশি জাতীয়তা এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতা মেনে দ্রুততার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এর আগে হাসিনা জানিয়েছিলেন যে, তিনি আদালতে আত্মসমর্পণের জন্য দেশে ফিরতে চান। তার সহযোগীরা জানান, আইনি আনুষ্ঠানিকতা শেষে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধ আদালত হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। যদিও তিনি এই অভিযোগগুলো নির্বাসনে থেকে বরাবরই অস্বীকার করেছেন। এদিকে, এ বিষয়ে প্রীতি রহমান কিংবা ঢাকায় সরকারপ্রধানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে, দুই দশক ক্ষমতায় থাকার ফলে এখনো দেশের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে তার সমর্থন রয়েছে। ঢাকায় অস্থিরতা কাটিয়ে সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে, তখন তার ফেরার সম্ভাবনা রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে। তবে দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দীর্ঘদিনের টানাপোড়েনে থাকা ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণ যোগ করতে পারে। বর্তমানে হাসিনার অনেক নেতাকর্মীই কারাবন্দি অথবা দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছেন। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। হাসিনার দলের অনেক কর্মী বর্তমানে কারাবন্দি আছেন অথবা ভারত বা অন্য কোথাও স্ব-আরোপিত নির্বাসনে রয়েছেন। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক উন্নত হতে পারে। নয়াদিল্লি তাকে আশ্রয় দেয়ার পর যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছিল।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন করলেন শেখ হাসিনা

আপডেট : ১১:৩১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬