Hi

১২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাভারিয়ার শীর্ষ রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ও সিডিইউ নেতা ফ্রিডরিখ মের্ৎস। রোববার রাতে নিজের দলের নেতাদের এক নৈশভোজে তিনি এই ঘোষণা দেন। নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ৬১ বছর বয়সী আইগনার। বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। আজ সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত হলে তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিশ্চিত হবে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট।

জার্মানির রাজনৈতিক প্রথা অনুযায়ী, বর্তমান ক্ষমতাসীন জোটের দলগুলোর মধ্যে অভিন্ন প্রার্থীর বিষয়ে ঐকমত্য প্রয়োজন হয়।

বর্তমানে এই জোটে সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) অন্তর্ভুক্ত রয়েছে।

এসপিডি এর আগেও প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিল। আগামী ৩০ জানুয়ারি বিশেষ ফেডারেল কনভেনশনে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হবেন। সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ২০২৭ সালের মার্চে তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই বিশেষ সম্মেলন ডাকা হয়।

প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেন। আইনে স্বাক্ষর করা এবং মন্ত্রীদের নিয়োগ দেওয়া তাঁর প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবেও প্রেসিডেন্ট ভূমিকা পালন করতে পারেন। এর আগে চলতি বছরের শুরুতে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করলেও মের্ৎস অন্যান্য বিকল্প নিয়ে চিন্তাভাবনা করায় সিডিইউর সমর্থন পেতে দেরি হয়, যা নিয়ে দুই দলের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। এতে দল দুটির মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

ইলজে আইগনারের দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল স্থানীয় রাজনীতির মাধ্যমে। ১৯৯৮ সালে তিনি প্রথমবারের মতো জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হন। এরপর সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান এবং ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইগনারের অভিজ্ঞতা এবং দলের সমর্থন তাঁর প্রেসিডেন্ট হওয়ার পথটিকে এখন সুগম করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

আপডেট : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬