গ্রিস থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে। তার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশের জন্য প্ররোচিত করছিলেন তিনি। একই চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশিকে গ্রিস থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে বাকি ৫০ জনকে কেন ফেরত পাঠানো হলো, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এছড়া বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি।
গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার তথ্যানুযায়ী, ওই তরুণ নাফপ্লিও শহরে থাকাকালীন একটি ভিডিও তৈরি করেছিলেন। সেই ভিডিওতে তিনি দাবি করেন, গ্রিসে কাজের অভাব নেই এবং বছরের পর বছর অবৈধভাবে থাকলেও পুলিশ তাদের ধরপাকড় করবে না। এই বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে তিনি মূলত মানবপাচারকারী চক্রগুলোকে উৎসাহিত করার সুযোগ তৈরি করছিলেন বলে মনে করছে গ্রিক প্রশাসন। নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণকে দেখা যায়, যেখানে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই সহকর্মীদের সে দেশে আসার আহ্বান জানাচ্ছিলেন।
এই ঘটনার পর হেলেনিক পুলিশ তাকে শনাক্ত করে মামলা দায়ের করে। অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানান, ভিডিওটি গ্রিসের অভিবাসন নীতির পরিপন্থী এবং ভুল বার্তা ছড়ায়। এর প্রেক্ষিতে গত ২৬ জুন তার বসবাসের অনুমতি বাতিল করা হয়। এমনকি তিনটি আশ্রয়ের আবেদন করা সত্ত্বেও কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে। তিনি জানান, এ ধরনের পোস্ট গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দেয় এবং মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার কাজে এই সুযোগটি নিতে পারে। একই সঙ্গে তার রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি বাতিল করে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অভিবাসন মন্ত্রী।
ওই তরুণের পক্ষ নিয়ে একটি এনজিও আইনি লড়াই চালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রী থানোস প্লেভরিস স্পষ্ট জানিয়েছেন, আইনি শর্ত পূরণ না করা বিদেশি নাগরিকদের আর গ্রিসে থাকার সুযোগ দেওয়া হবে না। তার মতে, একের পর এক আশ্রয়ের আবেদন জমা দেওয়া কেবল সময়ক্ষেপণের একটি কৌশল মাত্র। খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত বিতাড়িত করা হলো। গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণের আইনি সহায়তায় এগিয়ে এসেছিল। আবেদনগুলো পরপর খারিজ হওয়া সত্ত্বেও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালান এনজিওটির আইনজীবীরা।
সরকারের এই কঠোর অভিবাসন নীতির লক্ষ্য হলো দ্রুত আবেদন নিষ্পত্তি করে অবৈধ অভিবাসীদের বিতাড়ন নিশ্চিত করা। বর্তমান গ্রিক সরকার মনে করে, তাদের এই কার্যপদ্ধতি রাষ্ট্র যে কোনো ধরনের অপব্যবহার রোধ করতে সক্ষম, তার বড় প্রমাণ। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন।
পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি।
যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।
এর মধ্যে বাধ্যতামূলক বা জোরপূর্বক ফেরত পাঠানোর হার বেড়েছে প্রায় ৪১ শতাংশ। বর্তমানে গ্রিস সরকার মূল দেশগুলোর সাথে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আইনি কাঠামো কঠোর করেছে যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত বিতাড়ন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।
রিপোর্টার নাম: 






















