Hi

১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন

বস্ত্রখাতের সমস্যার সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি জানান, টেক্সটাইল খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং পুরনো। বিগত কোনো সরকারই এসব জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এই খাতের সঙ্কট পুরোপুরি কাটিয়ে উঠতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। শিল্প উদ্যোক্তারা সরকারকে এই প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত আছেন।

সরকারের আন্তরিকতা থাকলে এ খাত আবারও দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন শওকত আজিজ রাসেল। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সঙ্কটের পাশাপাশি টেক্সটাইল খাতের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার ইতিমধ্যে পাঁচ শতাংশ প্রণোদনা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গঠিত নতুন কমিটি সমস্যাগুলো পর্যালোচনার জন্য আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে।

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে অন্তত ১৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

জনপ্রিয়

নজরুল এমপির পদ হারালে নির্বাচন করবেন হিরো আলম

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংকট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন

আপডেট : ০২:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬